• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে নববিবাহিত যুবকের মৃত্যু

সিসি নিউজ, ১৬ নভেম্বর ।। নীলফামারীর সৈয়দপুরে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে কায়ছারুল ইসলাম ওরফে কাইছালু (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের বড়ুয়াহাট এলাকার চৈতা মামুদের পুত্র।

আজ শনিবার দুপুরে সৈয়দপুর শহরের অদূরে ঢেলাপীর রেলক্রসিংয়ের দক্ষিনে ৫০ গজ দূরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ওই স্থান পার হওয়ার সময় কায়ছারুল কাটা পড়েন।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পাশ্ববর্তী খানসামা উপজেলার পাকেরহাট এলাকার জনৈক যুবতির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল কায়ছারুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ