• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন |

তুলশীরাম সরকারি বালিকা স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে ফাহমিদা

সিসি নিউজ, ২০ নভেম্বর ।। সৈয়দপুরের তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ‌্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন প্রতিষ্ঠানটির সিনিয়র সহকারী শিক্ষক ফাহমিদা বেগম।

সূত্রমতে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ‌্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (সরকারি মাধ‌্যমিক-৩) এর স্মারক নম্বর ৩৭.০০.০০০০.০৭১.১৫.০১১.১৭.৯৭৮ তাং ০৬/১০/২০১৯ তারিখ মোতাবেক তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ‌্যালয়ের ১৫ জন সহকারী শিক্ষক ও ৫ জন কর্মচারীকে সরকারিকরণের তারিখ ৩০/০৮/২০১৭ হতে এডহক ভিত্তিতে নিয়োগ প্রদান পূর্বক প্রদায়ন করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক হিসেবে কাউকে পদায়ন না করায় উক্ত পদ দুটির শুণ‌্যতার কারণে ১৮/১১/২০১৯ তারিখের পূর্বাহ্নে বিদ‌্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ফাহমিদা বেগমকে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বভার অর্পনের জন‌্য প্রাক্তন প্রধান শিক্ষককে নির্দেশ প্রদান করা হয়।

প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুর রহমান বেসামরিক হিসাব পদ্ধতির ৪৭ নং অনুচ্ছেদ ও বিধি অনুযায়ী সিনিয়র সহকারী শিক্ষক ফাহমিদা বেগমকে দায়িত্ব অর্পন করায় বর্তমানে তিনি প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) হিসেবে গণ‌্য হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ