• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন |

নারী জনপ্রতিনিধিদের নিয়ে ‘রাজনৈতিক দলের সাথে সংলাপ’

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে স্থানীয় সরকারে নির্বাচিত প্রতিনিধি ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ‘যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সভা এবং রাজনৈতিক দলের সাথে সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) বিকেলে শ্রম কল্যাণ হলরুমে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।
উন্নয়ন সংস্থা ডেমক্রেসিওয়াচ’র অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে সংলাপে সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌরসভায় নির্বাচিত এবং সম্ভাব্যরা এতে অংশগ্রহণ করেন।
এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী ও বিএনপি নেতা ওবায়দুর রহমান বক্তব্য দেন।
ডেমক্রেসিওয়াচের জেলা সমন্বয়কারী কামাল হোসেন শাহ্ স্বাগত বক্তব্য দেন সংলাপে।
কামাল হোসেন শাহ বলেন, স্থানীয় সরকারে নারী প্রতিনিধিদের ক্ষমতায়নের উদ্যোগ আরো এগিয়ে নিতে ডেমক্রেসিওয়াচ এর অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প কাজ করছে। প্রকল্পের উদ্যোগে পর্যায়ক্রমে বিভিন্ন উপজেলায় এ রকম সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ