• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন |

ইউএস-বাংলার কর্মী সোনার বারসহ আটক

ঢাকা, ২৩ নভেম্বর।। তিনটি সোনার বারসহ ইউএস-বাংলা এয়ারলাইন্সের কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট ওমর ফারুকসহ দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের আটক করা হয়।

জানা যায়, কমিশনারের নিকট আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস, ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তাগণ বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করতে থাকে। ট্রানজিট এলাকা ও বোর্ডিং এলাকায় নজরদারি ও তল্লাশীর একপর্যায়ে বিকাল ৩টা ২০ মিনিটের দিকে রিয়াদ থেকে আগত বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-বিজি০০৪০ এর যাত্রী মামুন মিয়ার গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হলে প্রিভেন্টিভ কর্মকর্তাগণ তাকে অনুসরণ করে। উক্ত যাত্রী ট্রানজিটের বিপরীত পাশের পর্যটন কর্পোরেশনের ডিউটি ফ্রি শপের ভিতরে প্রবেশ করে। সেখানে অবস্থানরত ইউএস-বাংলা এয়ারলাইনসের এর কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট ওমর ফারুকের নিকট সোনারবারগুলো হস্তান্তর করার পরে প্রিভেন্টিভ কর্মকর্তাগণ উভয়কে আটক করে। আটককৃত সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭ লাখ ৪০ হাজার টাকা।

আটককৃত আসামিদ্বয়কে পুলিশে সোপর্দকরণসহ আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ