• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি নিরাপত্তা

সিসি ডেস্ক, ২৫ নভেম্বর।। পার্শ্ববর্তী দেশ ভারতের আসাম রাজ্যে জাতীয় নাগরিক নিবন্ধনের (এনআরসি) তালিকায় নাম বাদ পড়া ও নানা নির্যাতনের অভিযোগে হঠাৎ করে অন্যান্য জেলার মতো চুয়াডাঙ্গা জীবননগরে বেশ কয়েকটি সীমান্ত দিয়ে অনেকেই অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছেন।

গত এক সপ্তাহে জীবননগরের বেশ কয়েকটি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় বিজিবির হাতে আটক হন ২৭ জন অনুপ্রবেশকারী। আটককৃতদের অবৈধ অনুপ্রবেশের অপরাধে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাড়তি নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি।

ঝিনাইদহ-৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর কামরুল হাসান জানান, সম্প্রতি সময়ে এনআরসি সমস্যাসহ নানা কারণে অনুপ্রবেশকারীরা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে। অনুপ্রবেশকারীদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অপরাধে আটক করে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। অবৈধভাবে অনুপ্রবেশ ঠেকাতে সার্বক্ষণিক সতর্ক রয়েছে বিজিবি।

নাম প্রকাশ না করার শর্তে চুয়াডাঙ্গা জীবননগর সীমান্তের একটি সূত্র জানায়- সীমান্তের কয়েকটি পয়েন্টে হঠাৎ করেই বাড়তি নিরাপত্তা জোড়দার করেছে বিজিবি। এছাড়া সীমান্তের জিরো পয়েন্টের পাশ দিয়ে প্রতিনিয়ত টহল দিচ্ছে বিজিবির সদস্যরা। গত কয়েকদিনে বিজিবির হাতে বেশ কয়েকজন আটক হলেও স্থানীয় দালালের মাধ্যমে অনেক অনুপ্রবেশকারী অবৈধভাবে বাংলদেশে প্রবেশ করার জন্য সীমান্তের ওপারে অপেক্ষা করছে। বিজিবির চোখ ফাঁকি দিয়ে এসব মানুষ এখন বাংলাদেশে ঢোকার অপেক্ষায়।

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক খালেকুজ্জামান জানান, এনআরসি জটিলতায় ভারতে যে সমস্যা হচ্ছে তার কারণে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঘটছে। তবে বিজিবি অনুপ্রবেশকারীদের ঠেকাতে সতর্ক অবস্থায় আছে।

জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা জীবননগর সীমান্তের ৪টি পয়েন্ট দিয়ে গত ৭ দিনে ২২ জন আসামি ও ৪ জন বাচ্চাকে বিজিবি আটক করে থানায় দিয়েছে।

উৎস: বাংলাদেশ জার্নাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ