জয়পুরহাট প্রতিনিধি, ২৭ নভেম্বর।। জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিত হোসেন (৫) নামে এক শিশু মারা গেছে। বুধবার বিকেলে সদর উপজেলার বিষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ওসি তদন্ত সুজন মিয়া বিষয়টি নিশ্চত করেছেন।
ওসি জানান, বিকেলে মহিত নিজ বাড়িতে খেলা করছিল । এ সময় দরজার উপর দিয়ে য়াওয়া বিদ্যুতের ছেঁড়া তারের সাথে অসাবধানতাবশত মহিতের হাত লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয় । মহিতকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মহিত সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের আরিফ হোসেনের ছেলে।