কুড়িগ্রাম, ২ ডিসেম্বর।। কুড়িগ্রামে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১২ জন।
সোমবার (২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের তারামন বিবি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।
কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, দুর্ঘটনার কথা শুনেছি। তবে, প্রাথমিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।