• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন |
শিরোনাম :

স্ত্রীর দায়ের করা মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

জয়পুরহাট, ০২ ডিসেম্বর || স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় বগুড়ায় কর্মরত পুলিশের এক সার্জেন্টকে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছে জয়পুরহাটের আদালত। সোমবার দুপুরে জয়পুরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাহিদ আখতার জুলিয়েট এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশ্চিতা বাজার এলাকার গোলাম মোস্তফার মেয়ে মায়া আকতারের সাথে এ বছরের ১৪ আগস্ট একই উপজেলার নিশি নাজিরপাড়া এলাকার তোজাম্মেল হোসেনের ছেলে তরিকুল ইসলামের সাথে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি না থাকার অজুহাতে কোন রেজিষ্ট্রি ছাড়ায় ইসলামী শরিয়াহ্ মতে বিবাহ সম্পন্ন হয়, বিবাহের পর থেকেই সে বিভিন্নভাবে যৌতুকের জন্য চাপ দিতে থাকে।এরই এক পর্যায়ে গত ১১ নভেম্বর ৬ লক্ষ টাকা দেন-মোহরে দুইজনের মধ্যে বিবাহ রেজিষ্ট্রি সম্পন্ন হয়।

এর কিছুদিন পরই তরিকুল ২০ লক্ষ টাকা যৌতুক দাবী করে, মায়ার পরিবার যৌতুক দিতে অপারগতা প্রকাশ করে। যৌতুকের টাকা না পাওয়ায় তরিকুল মায়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেন। এমন অভিযোগে গত ১৪ নভেম্বর মায়া আকতার বাদী হয়ে জয়পুরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

আদালতে জামিন আবেদন করা হলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো নির্দেশ দেয়। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত রাষ্ট্র পক্ষের আইনজীবি এ্যাডভোকেট ফিরোজা চৌধূরী এ তথ্য নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ