• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন |

নবাবগঞ্জে লটারির মাধ্যম আমন ধান ক্রয়ের প্রস্তুতি

নবাবগঞ্জ (দিনাজপুর)।। ‘শেখ হাসিনার দর্শন কৃষকের উন্নয়ন’ প্রতিপাদ্যকে সমানে নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০১৯-২০ মৌসুমে ইউনিয়ন ভিত্তিক কৃষক নির্বাচন উপলক্ষে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে।

৩রা নভেম্বর দুপুরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে উপজেলা ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে কৃষক নির্বাচনের জন্য লটারী হয়েছে ।

এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: আবু রেজা আসাদুজ্জামান , উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ আল-মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোঃ পারুল বেগম, কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হালিমুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুর রহিম বাদশা , আবু সাহাদাত মো: সায়েম , রাশেদুল কবির রাজু , উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান , এলাকার মাঠ পর্যায়ের কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য বিভাগ জানান- চলতি মৌসুমে এ উপজেলার ৯ টি ইউনিয়নের প্রায় ৪৬ হাজার কৃষকের মধ্যে ২ হাজার ২ শত ৮৩ জন কৃষকের কাছ থেকে জন প্রতি ১ টন করে ধান ক্রয়ের সরকারী সিদ্ধান্ত।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান লটারির আগে উপজেলার ৯টি ইউনিয়নে মাইকিং এর মাধ্যমে সরকারি ভাবে আমন ধান সংগ্রহ অভিযানে কৃষকদের অংশগ্রহন করতে প্রচারনা চালানো হয়েছিল এরি প্রেক্ষিতে প্রকাশ্যে উন্মুক্তভাবে কৃষকের নাম নির্বাচন করে তালিকা প্রস্তুত করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড ভিত্তিক ব্লক অনুযায়ী নাম সংগ্রহ করে লটারি করা হয়েছে। যাতে করে প্রকৃত কৃষকেরা সরকারের আমন ধান ক্রয় অভিযানে অংশগ্রহন করতে পারে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো: মশিউর রহমান বলেছেন ক্রয় অভিযানে কোন ধরনের অনিয়ম ,দুর্নীতি সহ্য করা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ