বিরামপুর (দিনাজপুর) ।। দিনাজপুরের বিরামপুরে ব্রাক-আলট্রা পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির সৌজন্য দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র এবং শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার মুকুন্দপুর ইউপি’র কেশবপুর বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনছুর আলীর সভাপতিত্বে, ১৯০ জন দুঃস্থ ও অসহায়দের মাঝে কম্বল ও ১৫ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
গ্রাম সামাজিক শক্তি কমিটির আয়োজনে, এসময় ব্রাকের জোনাল ম্যানেজার ফজলুল হক, আরএম আবু সুফিয়ান, বিএম আবু জাফর, এস টিও মোহাম্মদ আলী, ইউপি সদস্য আব্দুল হালিম, সাংবাদিক জাকরিুল ইসলাম, সাংবাদিক জালাল উদ্দীন রুমী, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।