• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার

সিসি নিউজ, ২৭ ডিসেম্বর।। নীলফামারীর সৈয়দপুরের সোহেল হত্যা মামলার এজাহারনামীয় আরো দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে মামলার এজাহারভূক্ত আসামী রকি (২৩) এবং সনু (২৫)।

তারা উভয়ে সৈয়দপুর শহরের মুন্সিপাড়া খেঁজুরবাগ এলাকার ইলেকট্রিক মিস্ত্রী মো. কোরবান আলী ওরফে কাল্লুর ছেলে। এ নিয়ে সোহেল হত্যার মামলার এজাহারনামীয় তিন আসামীসহ মোট চারজনকে গ্রেপ্তার করলো পুলিশ।

এর আগে গত ১১ নভেম্বর সোহেল হত্যা মামলার চার নম্বর আসামী সৈয়দপুর শহরের মুন্সিপাড়া খেঁজুরবাগ এলাকার ইলেকট্রিক মিস্ত্রী মো. কোরবান আলী ওরফে কাল্লুর  ছেলে মো. ফয়সাল (১৫) এবং  অপর একজন শহরের ওয়াপদা মোড় এলাকার সদরুল হাসানের ছেলে মো. সুরুজকে (১৯) গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, নীলফামারীর সৈয়দপুর শহরের চাঁদনগর মহ্ল্লার মো. সাইদুল ইসলামের ছেলে মো. সোহেল (২৫)।  সৈয়দপুর বিসিক শিল্প নগরীতে আলম তাঁরকাটা ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতো সে। ঘটনার দিন গত ৬ নভেম্বর সন্ধ্যায় বাড়ির সামনে থেকে তাঁর বাইসাইকেলটি চুরি যায়। চুরি যাওয়া বাইসাইকেলের খোঁজে বের হয়ে  শহরের খেঁজুরবাগ এলাকার বখাটে রকি, সনু, জনি ও ফয়সালসহ অজ্ঞাত ১৫/২০ জন বখাটের বেদম  পিটুনিতে সোহেলের মৃত্যু ঘটে।

এ ঘটনায় গত ৭ নভেম্বর রাতে নিহত সোহেলের বাবা মো. সহিদুল ইসলাম বাদী হয়ে চারজন আসামী রকি, সনু, জনি ও ফয়সাল নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ১৫/২০ জনের নামে সৈয়দপুর থানায় একটি মামরা দায়ের করেন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান জানান,  সোহেল হত্যা মামলার এজাহারনামীয়  দুই আসামীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ