• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন |

আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিকের নির্বাচন সম্পন্ন

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) ।। নওগাঁর আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী কলেজে ৭৭৮ জনের মধ্যে ৬৫৫ জন ভোটার শান্তিপূর্ণ পরিবেশে অবাধে তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করে। ভোটগ্রহণ সকাল নয় টায় শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত চলে। সম্পাদকসহ নয়টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী হলেও এ দিন সভাপতি,সাংগঠনিক ও কোষাধ্যক্ষ পদে ভোট হয়। এতে সভাপতি টিপু সুলতান চেয়ার(৩৪৬) ,সাংগঠনিক মকছেদুর রহমান মই(৩৯৫) ,কোষাধ্যক্ষ মোফাজ্জল হোসেন মন্টু বাস(৩৩১) ভোট পেয়ে বিজয়ী হয়। পরাজিত প্রার্থীরা তাদের পরাজয় মেনেনিয়ে ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মর্মে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তাদের সাথে এক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান নির্বাচন কমিশনার চৌধুরী গোলাম মোস্তফা বাদল বলেন, ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শতকরা ৮৪.১৯ শতাংশ ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ