• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আজ প্রাথমিক সমাপনী ও জেএসসির ফল প্রকাশ

সিসি ডেস্ক, ৩১ ডিসেম্বর ।। প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে।

মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পঞ্চম শ্রেণি এবং অষ্টম শ্রেণির পরীক্ষার ফল হস্তান্তর করা হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন।

সূত্র জানায়, ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের অনুমতি চাওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৩১ ডিসেম্বরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত দেয়ার পর মঙ্গলবার ফল প্রকাশের দিন নির্ধারণ করা হয়।

রেওয়াজ অনুযায়ী, সকালে প্রধানমন্ত্রীর হাতে পঞ্চম ও অষ্টম শ্রেণির ফলাফলের সারসংক্ষেপ তুলে দেয়ার পর দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও শিক্ষামন্ত্রী দীপু মনি সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন। মন্ত্রীদের সংবাদ সম্মেলনের পর থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবে।

প্রসঙ্গত, গত ১৭ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় সারাদেশের ২৯ লাখ তিন হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়েছিল। সারাদেশের সাত হাজার ৪৫৮টি কেন্দ্রের মাধ্যমে এই পরীক্ষা নেয়া হয়। তবে বহিষ্কৃত প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করে ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের নির্দেশনা দিয়েছে উচ্চ আদালত।

অন্যদিকে, জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী অংশ নেয়। সূচি অনুযায়ী ২ থেকে ১১ নভেম্বর পরীক্ষা হওয়ার কথা থাকলে ঘূর্ণিঝড়ের কারণে তিনদিনের পরীক্ষা পিছিয়ে ১২ নভেম্বর নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ