• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন |

জাগরণ যুব সংঘের ক্রীড়ানুষ্ঠানের পুরস্কার বিতরণ

নীলফামারী প্রতিনিধি।। মহান বিজয় দিবস উপলক্ষে ‘জাগরণ যুব সংঘ’ আয়োজিত ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল রাতে (৩১ডিসেম্বর) শহরের গাছবাড়িতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ।
এতে বিশেষ অতিথি হিসেবে নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোমিনুল ইসলাম মোমিন ও স্থানীয় ব্যবসায়ী আবুল কাশেম বক্তব্য দেন।
বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন (বিএফএ) জেলা ইউনিট সভাপতি আব্দুল ওয়াহেদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাগরণ যুব সংঘের সাধারণ সম্পাদক নুর আলম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় শ্রমিকলীগ কৃষি ফার্ম শাখার সভাপতি মানিক আহমেদ ও আয়োজক প্রতিষ্ঠানের দফতর সম্পাদক সহিদুল ইসলাম।
অনুষ্ঠানে মহান বিজয় দিবসে অনুষ্ঠিত ২২টি ইভেন্টে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ। পরে স্থানীয় শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়ন করেন সেখানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ