• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন |

বদলগাছীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরন

নওগাঁ, ১ জানুয়ারী।। নওগাঁর বদলগাছীতে প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে পাঠ্য পুস্তক ও শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মুহা: আবু তাহির।
এসময় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা: মাহফুজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার তারিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, প্রতিষ্ঠানের নির্বাহী সচিব হাফিজার রহমান, প্রধান শিক্ষক মালিহা ইয়াসমি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে কম্বল ও নতুন বছরের বই বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ