• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন |

খিলগাঁওয়ে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

সিসি ডেস্ক, ৩ জানুয়ারী ।। রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের নিচে বগি ছাড়া ট্রেনের একটি ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ইঞ্জিনটি শাহজাহানপুর থেকে কমলাপুর যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এতে কয়েকটি রিকশা-ভ্যান ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হয়নি বলে জানা গেছে।

জিআরপি থানার ওসি রকিব উল হোসেন বলেন, ‘খিলগাঁও ফ্লাইওভারের নিচে রাত ১১টায় একটা ইঞ্চিন সান্টিং বগি লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার পরও ট্রেন চলাচল স্বাভাবিক আছে। এতে এখন পর্যন্ত (রাত সাড়ে ১২টা) কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ইঞ্চিন উঠালে নিচে কেউ আছে কিনা বলা যাবে।’

বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক মো. মিয়া জাহান বলেন, ‘তিস্তা নামে একটি ট্রেনে ঘটনাটি ঘটে। তবে এতে যাত্রী ছিল না। যাত্রীরা নামার পর এটিকে ওয়াসপিটে (পরিস্কার) নেওয়ার জন্য সান্টিংকালে ইঞ্চিনবাহী বগি রাস্তায় পড়ে যায়। ঘটনার পরই উদ্ধার তৎপরতা শুরু হয়।’

কালেরকন্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ