সিসি নিউজ, ৫ জানুয়ারী ।। তাপমাত্রার পারদ নীচে নেমে যাওয়ায় গত দু’দিন থেকে শীতের প্রকোপ বেড়েছে নীলফামারীতে। আজ রোববার নীলফামারীর ডিমলা আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করছে ১১ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। যা গতকালের চেয়ে ২ দশমিক ১ ডিগ্রী কমেছে।
তাপমাত্রা কমে যাওয়ায় শীতের প্রকোপ বেড়েছে। ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা চলছে। গত ১৫ দিনে আগুন পোহাতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে নীলফামারী পৌরসভার ডাকবাংলো এলাকার তওহিদা বেগম নামে এক বৃদ্ধা এবং সৈয়দপুরের সোনাখুলী গ্রামের আখি আকতার ও নীলফামারী সদরের চওড়া বড়গাছার একা মনি নামে দুই শিশু দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
ঘন কুয়াশার কারনে বোরো বীজতলা কোল্ড ইনজুরিতে পড়েছে। জেলার কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, বীজতলা রক্ষার্থে বোরো চাষীরা পলিথিন দিয়ে বীজতলা ঢেকে দিচ্ছে। লেটব্রাইট রোগ থেকে রক্ষা পেতে ঘন ঘন কীটনাশক প্রয়োগে সুফল পাচ্ছেনা এ অঞ্চলের আলু চাষীরা।