সিসি ডেস্ক, ৬ জানুয়ারী।। ফরিদপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। আজ সোমবার (৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফুর রহমান বলেন, মামুন পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে যশোর যাচ্ছিল। পথে ঢাকা-খুলনা মহাসড়কে মল্লিকপুর এলাকায় বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ছয়জন নিহত হন। দুর্ঘটনায় উদ্ধারের কাজ চলছে বলে জানান তিনি।