• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স কোর্সে ভর্তির আবেদন শুরু

সিসি ডেস্ক, ৭ জানুয়ারী।। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সের ভর্তি জন্য রিলিজ স্লিপের আবেদন অনলাইনে শুরু হচ্ছে আজ। সোমবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয় ভর্তি কার্যক্রম মঙ্গলবার বিকাল ৪ টা থেকে শুরু হয়ে ১৩ জানুয়ারি রাত ১২ টা পর্যন্ত চলবে।

বিশ্ববিদ্যালয়ের বিএড, বিএমএড, বিএসএড, বিপিএড, এমএড, এমএসএড, এমপিএড, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স ও এলএলবি শেষ বর্ষের এ কার্যক্রম চলবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যে সকল প্রার্থী মেধা তালিকায় স্থান পাননি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি, মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছেন এবং দ্বিতীয় পর্যায়ে যে সকল আবেদনকারী অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ সম্পন্ন করেছেন, সে সকল প্রার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ