সিসি নিউজ, ৮ জানুয়ারী।। নীলফামারীর সৈয়দপুর পৌরসভার উদ্যোগে ৩ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে পৌরসভার নিজস্ব তহবিল থেকে পৌর পরিষদ চত্বরে পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলরগণ এসব বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র-১ জিয়াউল হক জিয়া, প্যানেল মেয়র-২ শাহিন আকতার শাহিন, নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব আইয়ুব আলী, হিসাব রক্ষক আবু তাহের, কাউন্সিলর আবিদ হাসান লাড্ডা, শেখ মোহন, জোসনা বেগম সহ কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীগণ।