• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন |

বাগেরহাট-৪ আসনের এমপি ডা. মোজাম্মেল আর নেই

সিসি ডেস্ক, ১০ জানুয়ারী।। বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য (এমপি) এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন মারা গেছন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১০ জানুয়ারি) ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, গুরুতর অসুস্থ হলে ছয় দিন আগে মোজাম্মেল হোসেনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিৎিসাধীন অবস্থায় গতকাল রাতে না ফেরার দেশে চলে যান তিনি।

ডা. মোজাম্মেল হোসেন বাগেরহাট-৪ আসন থেকে ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্যনির্বাচিত হন। তিনি ১৯৯৬ সালে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীও ছিলেন। এর আগে ১৯৯১ সালে তিনি বাগেরহাট-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।

তার একমাত্র ছেলে ড. মাহমুদ হাসান বিপলু খুলনা ইউনিভার্সিটির শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাগেরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দীর্ঘ ৪০ বছর ধরে দায়িত্বে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ