• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন |

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড়, ১৮ জানুয়ারী।। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ‘ইত্যাদির শুটিং’ দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দাইমুল ইসলাম (৫৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দিনগত রাত ১১টার দিকে উপজেলার জগদল চৈতন্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দাইমুল ডোকরোপাড়া এলাকার মৌলভী মুসলিমদ্দীনের ছেলে ও পুলিশ সুপার কার্যালয়ের কাম-কম্পিউটার অপারেটর।

পুলিশ সূত্রে জানা যায়, তেঁতুলিয়ায় বাংলাদেশ টেলিভাশনের দর্শক নর্ন্দিত অনুষ্ঠান ইত্যাদির শুটিং দেখা শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন দাইমুল। পথে চৈতন্যপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সিটকে পড়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে দাইমুলের। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড়ের পুলিশ সুপার ইউসুফ আলী সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দাইমুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ