• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

চিকিৎসকদের রোগী দেখার ফি নির্ধারণ করে দেবে সরকার

সিসি ডেস্ক ।। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও চেম্বারে চিকিৎসকদের রোগী দেখার ফি আদায়ের বিষয়ে একটি নীতিমালা প্রণয়নের ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংরক্ষিত আসনের সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকারের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

সংসদে মন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী, যোগ্যতা ও পদমর্যাদা অনুযায়ী জেনারেল প্র্যাকটিশনার থেকে বিশেষজ্ঞ চিকিৎসক লেভেল পর্যন্ত সরকার কর্তৃক সর্ব মহলে গ্রহণযোগ্য রোগী দেখার ভিজিটের হার নির্ধারণের পরিকল্পনা সরকারের রয়েছে। আশা করা যায়, ভবিষ্যতে তা বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে।

সরকারি দলের আরেক সদস্য নূর মোহাম্মদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে ইতোমধ্যে সরকারি হাসপাতালগুলোতে সপ্তাহে দুদিন অফিস সময়ের পরে নির্দিষ্ট করে নির্দেশনা দেয়া হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোকে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের নিয়মনীতি মোতাবেক মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে চিকিৎসকদের সাক্ষাতের সুনির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করে দেয়ার অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ