• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

মুক্তিযোদ্ধাদের নামে হবে সব রাস্তাঘাট

সিসি ডেস্ক, ২৫ জানুয়ারী।। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র দেয়া হবে। সব রাস্তাঘাট মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হবে।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলার ৪টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উদ্বোধন শেষে সাইফুর রহমান অডিটরিয়ামে মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসার জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে অগ্রিম টাকা দিয়েছি। কিন্তু এরপরও আমাদের কাছে অভিযোগ আছে জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় অবহেলা করা হচ্ছে। তাই আমরা এই বিষয়টি নিয়ে সতর্ক করে দিচ্ছি যেন মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় অবহেলা না করা হয়।

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে’র সভাপতিত্বে সমাবেশে সংসদ সদস্য নেছার আহমদ, সংসদ সদস্য উপাধক্ষ্য আব্দুস শহীদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ