• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মঙ্গলবার থানায় থানায় বিক্ষোভ বিএনপির

ঢাকা, ২ ফেব্রুয়ারী।। সিটি নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে এবার রাজধানীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি।

রোববার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী হরতাল পালনের পর বিকেল সাড়ে ৪টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
এসময় তার দুই পাশে দুই মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন বসা ছিলেন।
মির্জা ফখরুল বলেন, ভোট কারচুপির তথ্য-উপাত্ত নিয়ে দুই মেয়রপ্রার্থী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবেন।
মির্জা ফখরুল দাবি করেন, এই নির্বাচনে ৫ শতাংশের বেশি ভোট পড়েনি। যে ফলাফল ঘোষণা করা হয়েছে সেটা একটা তামাশা।
তিনি বলেন, এই নির্বাচনে আবার প্রমাণিত হয়ে গেলো বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের ওপরে জনগণের কোনো আস্থা নেই। এই নির্বাচনের মধ্যে দিয়ে আর একবার প্রমাণিত হয়ে গেলো বর্তমান সরকার জনগণের গণতান্ত্রিক অধিকারগুলোকে হরণ করে তাদের যে লক্ষ্য একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ