• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |

সৈয়দপুরে একটি কক্ষে ৭ মিনিট পরে পরীক্ষার্থীরা পেল প্রশ্নপত্র!

সিসি নিউজ, ৩ ফেব্রুয়ারী।।  সৈয়দপুর সরকারী কারিগরি মহাবিদ্যালয় কেন্দ্রে পুরনো প্রশ্নপত্র দেয়ার ৭ মিনিট পর নতুন সিলেবাসের প্রশ্নপত্র হাতে পেয়েছে শিক্ষার্থীরা। সোমবার ওই কেন্দ্রের ১১২ নং কক্ষে এ ঘটনার পর শিক্ষার্থীদের অতিরিক্ত ওই সময় দিয়ে পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

জানা যায়, ওই দিন সকালে সৈয়দপুর সরকারী কারিগরি মহাবিদ্যালয় কেন্দ্রের ১১২ নম্বর কক্ষে বাংলা পরীক্ষায় ২০১৮ সালের সিলেবাস অনুযায়ি প্রণীত প্রশ্নপত্র সরবরাহ করা হয়। শিক্ষার্থীরা বিষয়টি প্রথমে বুঝতে না পারলেও পরে প্রশ্নপত্র ভালোভাবে পড়ে দেখতে পারে যে প্রশ্নগুলো অধিকাংশই তাদের সিলেবাস অনুযায়ী নয়। বিষয়টি শিক্ষার্থীরা হলে দায়িত্বরত শিক্ষকদের অবগত করলে তারা তৎক্ষনাৎ বিষয়টি কেন্দ্র সচিবকে জানান। প্রায় ৭ মিনিট পর শিক্ষার্থীদের হাতে নতুন প্রশ্নপত্র দেওয়া হয়।

সৈয়দপুর সরকারী কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক জানান, অনাকাঙ্খিতভাবে ভুল হয়ে গেছে। তবে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো: নাসিম আহমেদ জানান, সৈয়দপুর সরকারী কারিগরি মহাবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে আমি গিয়েছিলাম। সে সময় কেউ বিষয়টি আমাকে অবগত করেনি। আপনারা জানানোর পর অধ্যক্ষ ও কেন্দ্র সচিব বিষয়টি আমাকে জানান যে, পরীক্ষা শুরু হওয়ার ৭ মিনিটের মধ্যে ভুল প্রশ্নপত্র সরবরাহের বিষয়টি টের পেয়ে তারা তা পরিবর্তন করে দেয়। এজন্য পরীক্ষার্থীদের ওই সময়টুকু বাড়িয়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ