• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন |

নীলফামারীতে জেলা ইজতেমা শুরু: শনিবার আখেরি মোনাজাত

সিসি নিউজ, ৬ ফেব্রুয়ারী।। আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যদিয়ে নীলফামারীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। তাবলিগ জামাতের রংপুর বিভাগের প্রধান প্রফেসর মো. সাজ্জাদুর রহমান বয়ান করেন।
নীলফামারী সদরের দারোয়ানী টেক্সটাইল মিল সংলগ্ন কলোনি মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই ইজতেমা। শনিবার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এই আয়োজন।
ইজতেমা কমিটির প্রধান সমন্বয়ক প্রফেসর দিদারুল ইসলাম জানান, কাশ্মীর ও কম্বোডিয়া দেশের ১৩ জন অতিথি অংশ নিয়েছে এই আয়োজনে। এছাড়াও দেশি ইসলামিক চিন্তাবিদ ও ঢাকা কাকরাইল মসজিদের মুরুব্বীরা ইজতেমায় ধর্ম ও আখিরাত নিয়ে মূল্যবান বয়ান দেবেন। লক্ষাধিক মুসল্লি এতে অংশ নিয়েছেন বলে আয়োজকদের দাবি।
জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ্য থেকে আগত মুসল্লিদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে একটি মেডিক্যাল টিম সার্বক্ষণিক কাজ করছে ইজতেমা ময়দানে। ইজতেমা মাঠসহ পুরো এলাকায় পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পানি, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, পিডিবিসহ সংশ্লিষ্ট সবগুলো সংস্থা কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ