• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন |

বিএসএফের নির্যাতনে ভারতীয় হাসপাতালে বাংলাদেশির মৃত্যু

লালমনিরহাট, ৬ ফেব্রুয়ারী।। লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে আহত বাংলাদেশি গরু রাখাল দেলোয়ার হোসেন(২৮) মারা গেছেন। মঙ্গলবার ভারতীয় কুচবিহারেরর একটি হাসপাতালে মারা যায় দেলোয়ার।

আজ বৃহস্পতিবার সকালে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম তৌহিদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

মৃত দেলোয়ার হোসেন আদিতমারী উপজেলার দুর্গাপুর গ্রামের খয়বর আলীর ছেলে। তিনি পেশায় গরুর রাখাল।
পরিবার জানায়, গত ২০ জানুয়ারী রাতে দুর্গাপুর সীমান্তের ৯২৪ নং পিলার এলাকার দিকে যায় দিয়ে দেলোয়ার হোসেন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর(বিএসএফ) টহল দল তাকে আটক করে ধরে নিয়ে যায়। ওই সময় দেলোয়ার হোসেনকে মারধর করে বিএসএফ। পরে আহত হলে কুচবিহার হাসপাতালে নিলে চিকিৎসাধিন অবস্থায় মঙ্গলবার তিনি মারা যান।

এদিকে এ ঘটনায় মৃত্যের পরিবার আদিতমারী থানায় একটি নিখোঁজ জিডি করেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম বলেন, মৃত্যের পরিবার বুধবার থা্নায় নিখোঁজ জিডি করেছেন। তার মৃত্যুর খবর শুনেছি। তবে মরদেহ হস্তান্তরের কোন চিঠি পাওয়া যায়নি।

বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম তৌহিদুল আলম বলেন, পরিবারের অভিযোগে বিএসএফ’র কাছে জেনেছি দোলোয়ার হোসেন মারা গেছেন। তার মরদেহ ফেরত আনতে পতাকা বৈঠক করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ