• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |

মায়ের নামে মসজিদ নির্মাণ করছেন নায়িকা রোজিনা

বিনোদন ডেস্ক।। আশির দশকের জনপ্রিয় নায়িকা রোজিনা নিজ গ্রাম রাজবাড়ীর গোয়ালন্দে  মসজিদ নির্মাণ করছেন।

এরই মধ্যে মসজিদের কাজ উদ্বোধন করেছেন তিনি। মায়ের নামে খাদিজা জামে মসজিদ নির্মাণ করছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

জনপ্রিয় এই নায়িকা দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন। মসজিদ নির্মাণ প্রসঙ্গে রোজিনা বলেন, ছোটবেলায় রাজবাড়ীর গোয়ালন্দে কেটেছে। এখানে আমার অনেক সুখের স্মৃতি রয়েছে।

রোজিনা আরও জানান, মসজিদের পাশাপাশি এখানে একটি চক্ষু হাসপাতাল করার চিন্তা আছে। সবার সহযোগিতা পেলে আমি গোয়ালন্দে চক্ষু হাসপাতাল করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ