• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন |

কাহারোলে শীতার্তদের মাঝে আরডিআরএসের কম্বল বিতরণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।। আরডিআরএস বাংলাদেশ, দিনাজপুর রিজিওনের অধীনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ও আরডিআর এস বাংলাদেশ এর ৪৮-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ক্ষুদ্র ঋণ কর্মসূচীর আওতায় কাহারোল উপজেলায় ১০০টি কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হয়। কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মালেক সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা শিক্ষা অফিসার মনোরঞ্জন রায় ও আরডিআরএস বাংলাদেশের কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ