• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন |
শিরোনাম :

জলঢাকায় ইয়াবাসহ স্বামী স্ত্রী গ্রেফতার

সিসি নিউজ, ১২ ফেব্রুয়ারি॥ ইয়াবা ট্যাবলেট ৩৮৪ পিস সহ পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে স্বামী স্ত্রী। সোমবার(১০ ফেব্রুয়ারি) রাতে নীলফামারীর জলঢাকা উপজেলার টেঙ্গনমারী বাজার সংলগ্ন একটি ভাড়াবাসা হতে উক্ত ইয়াবা সহ তাদের গ্রেফতার করা হয়। এই দম্পক্তি হলো জেলা শহরের সওদাগড় পাড়ার ইউনুছ হকের ছেলে সিরাজ(৩৫) ও তার স্ত্রী সাহিদা বেগম(২৫)।
এলাকাবাসী জানায়, এই দম্পক্তি দীর্ঘ এক বছর ধরে টেঙ্গনমারী বাজার সংলগ্ন দুলালের বাড়ী ভাড়া নিয়ে বসবাস করছিল। তারা গোপনে মাদকের ব্যবসায় শুরু করে। ফলে এলাকার উঠতি বয়সের তরুন যুবকরা সেখান থেকে মাদক ক্রয় করে নেশা করে আসছিল। এলাকাবাসী তাদের নিষেধ করা সত্বেও তারা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। ফলে গোপনে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের ৩৮৪ পিস ইয়াবা সহ গ্রেফতার করে।
জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই দম্পক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলা দায়ের করে মঙ্গলবার সকালে আদালতে মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ