• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১০

সিসি নিউজ, ১২ ফেব্রুয়ারী।। নীলফামারী-সৈয়দপুর সড়কের ওয়াপদা নয়াবাজার নামক স্থানে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইক ও অটোরিক্সার শিশু-মহিলাসহ ১১ যাত্রী আহত হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস‌্যরা আহতের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়। এদের মধ্যে গুরুতর আহত নীলফামারী সদরের কাছারী বাজারের জামিনা বালা(৫০), ওয়াপদা গেটের নুর ইসলাম (৪৮), সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়ার আলাল হোসেন (৪৭) ও উত্তর সোনাখুলীর আতিয়ার রহমানকে (৪৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ৯টার দিকে মারা যায় অটোরিক্সার যাত্রী আলাল হোসেন।

এ ছাড়া সৈয়দপুর হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছেন বোতলাগাড়ীর সাইদুল ইসলাম (৩৮), ঢেলাপীরের নাসিম (৪০), কয়া মিস্ত্রিপাড়ার আসাদুল হক (৪৫), কুন্দুল পূর্বপাড়ার অপু আহমেদ (২২), উত্তরা আবাসনের শিশু পরম (২), শামীম আহমেদ (৪০) এবং ওয়াপদা গেটের আবুল কালাম আজাদ (৩৫) সৈয়দপুর থানার
অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, দূর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান, ইজিবাইক ও অটোরিক্সাটি উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তবে ঘটনার পরেই কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ