• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন |

নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নীলফামারী প্রতিনিধি, ১৩ ফেব্রুয়ারী।। আজ বৃহস্পতিবার দুপুরে নীলফামারী-জলঢাকা সড়কের চাঁদেরহাট স্লুইসগেট নামক স্থানে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী মাসুম (২০) নামের এক যুবক ঘটনাস্থলেই মারা গেছে।
জানা যায় ওই যুবক তার গ্রামের বাড়ী সদর উপজেলার চাঁদেরহাট ধারারপাড়ে ফিরছিল। স্লুইসগেট নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী সিএনজি-র চালক নিয়ন্ত্রণ হারিয়েমোটর সাইকেলে সজোরে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই মাসুম মারা যায়।সে ধারার পাড় গ্রামের ভাদু মামুদের ছেলে।
ঘটনার পর সিএনজি চলক পালিয়েগেছে। পুলিশ লাশ উদ্ধার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ