• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |

সরকারী স্থাপনায় পোড়ানো ইট ব্যবহার করা হবেনা- পরিবেশ মন্ত্রী

সিসি নিউজ, ১৫ ফেব্রুয়ারী।। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, “দেশের সকল অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয়া হবে”।
আজ শনিবার দুপুরে নীলফামারীর ডোমারে আঞ্চলিক বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এসময় তিনি আরও বলেন, “আগামী ২০২৫ সাল পর্যন্ত সরকারী কোন স্থাপনায় পোড়ানো ইট ব্যবহার করা হবেনা। এবং ভবিষ্যতে সকল স্তরে পরিবেশ বান্ধব ব্লক ইট ব্যাবহার করা হবে”।
পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসানের সভাপতিত্বে সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক শফিউল আলম চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিউটের পরিচালক ড. মোহাম্মদ মাসুদুর রহমান, আঞ্চলিক বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. রফিকুল হায়দার ও জেলা প্রশাসক হাফিজুর রহমান এসময় বক্তৃতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ