• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

উত্তরা ইপিজেডের চীনা নাগরিক করোনার পরীক্ষায় রমেকে ভর্তি

সিসি নিউজ, ১৬ ফেব্রুয়ারী।। জ্বর, সর্দি ও বুকে ব্যথা নিয়ে করোনা আক্রান্ত কিনা তা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে এক চীনা নাগরিক ভর্তি হয়েছেন।

জিংজং (২৯) নামের ওই মহিলা নাগরিক ভর্তির তথ্য রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নিশ্চিত করেছেন রমেক হাসপাতালের আইসোলেশন বিভাগের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির।

তিনি জানান, চীনা ওই নাগরিক জ্বর, সর্দি ও ব্যথায় অসুস্থ হয়ে পড়লে রোববার দুপুরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বর্তমানে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের করোনা ইউনিটে রাখা হয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি জিংজং চীন থেকে বাংলাদেশে আসেন। তিনি নীলফামারীর উত্তরা ইপিজেডে চাইনিজ একটি কোম্পানিতে কর্মরত।

এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. রোস্তম আলী জানান, জিংজংকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) লোকজন এসে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ