• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন |

কিশোরগঞ্জে বালু উত্তোলনের দায়ে দুইজনের ১৫দিনের কারাদন্ড

কিশোরগঞ্জ, (নীলফামারী)।। কিশোরগঞ্জের চারালকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ২ ব্যক্তিকে ১৫দিনের বিনাশ্রম কারদন্ড দিয়েছেন ভ্রাম্ম্যমাণ আদালত। রবিবার( ১৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল কালাম আজাদ এ সাজা দেন।

দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জলঢাকা উপজেলার পশ্চিম খুটামারা ইউনিয়নের আব্দুর সাত্তারের পুত্র বাবু মিয়া (২৮) খালিশা খুটামারা গ্রামের মোজাফর মিয়ার পুত্র সামেদুল(২২) দন্ড ঘোষণার পর ভ্রাম্ম্যমান আদালত কারাগারে পাঠিয়ে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল কালাম আজাদ জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের সাজা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ