• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ড: দগ্ধদের একজনের মৃত্যু

নারায়ণগঞ্জ।। জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলায় গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ নুরজাহান বেগম (৬০) নামে একজন মারা গেছেন। সোমবার বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনায় একই পরিবারের ৮জন দগ্ধ হয়।

বিস্ফোরণে দগ্ধরা হলেন- মো. কিরণ মিয়া (৪৫), নূরজাহান (৬০), মো. আবুল হোসেন (২৫) হিরণ মিয়া (২৫), মো. কাওসার (১৬), মুক্তা (২০), লিমা (৩) ও আপন (১০)।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, ৮ জনেরই শ্বাসনালি পুড়ে গেছে। এদের মধ্যে নুরজাহান বেগম চিকিৎসাধীন অবস্থায় ১১টায় মারা গেছেন। বাকিদের মধ্যে ইমন ও তার বাবা কিরণের অবস্থা আশঙ্কাজনক। তাদের ২ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হচ্ছে। বাকি ৫জনকে ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান, ওই বাড়ির নিচ তলায় পরিবারটি ভাড়া থাকে। বাসার লাইনের গ্যাসে বেশি চাপ না থাকায় বাসায় সিলিন্ডার গ্যাসও ব্যবহার করতেন তারা।

রাতে রান্নার পরে গ্যাসের চুলার সুইচ বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন তারা। ভোরবেলা উঠে ম্যাচ জ্বালাতেই জমে থাকা গ্যাসের কারণে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তারা দগ্ধ হয়। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ