• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন |

দিনাজপুরে বন্দুকযুদ্ধে ১৯ মামলার আসামী নিহত

দিনাজপুর।। বোচাগঞ্জে চোরাকারবারী দু’গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে আইয়ুব আলী(৫৫) নামে ১৯ মামলার এক আসামী নিহত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার রনগাঁও ইউনিয়নের হাটরাময় শালবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী বোচগঞ্জ উপজেলার রেল কলোনী এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি সেতাবগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর।
দিনাজপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি এটিএম গোলাম রসুল জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি ওয়ান সুটার গান, ২ রাউন্ড গুলি, ২টি অবিস্ফরিত ককটেল, ২টি লোহার হাসুয়া, ২টি জিপারে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি জানান,বিশেষ অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা পুলিশের একটি দল বোচাগঞ্জ উপজেলার বনগাঁও ইউনিয়নের হাটরামপুর শালবাগান এলাকায় বিশেষ অভিযানে যায়। ওই সময় তারা শালবাগানের ভিতরে গোলাগুলির শব্দ পেয়ে স্থানীয় পুলিশের সহায়তায় ঘটনাস্থলে উপস্থিল হন। এসময় মাদক কারবারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে যায়।
পুলিশ ৭ রাউন্ড ফাকা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পিছু হটে। পরে শালবাগানের মাঝখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় আইয়ুর আলীকে উদ্ধার করে দিনাজপুর এম.আব্দুর রহিম হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আইয়ুব আলী ১৯টি মামলার আসামী বলেও জানান ডিবি ওসি এটিএম গোলাম রসুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ