• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৈয়দপুর হাসপাতালে রংপুর জেলা স্কুলের তিন শিক্ষার্থী!

বিশেষ প্রতিনিধি।। রংপুর জেলা স্কুলের ৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রংপুর থেকে পঞ্চগড়ে  তেঁতুলিয়ায় বনভোজনে যাওয়ার পথে তারা অসুস্থ হয়ে পড়ে। তাদের অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ১০ টার দিকে প্রায় বোধহীন ৩ শিক্ষার্থীকে হাসপাতালে আনেন শফিউর রহমানসহ কয়েকজন শিক্ষক। এরা হলো দশম শ্রেনীর বিজ্ঞান শাখার ছাত্র শান্ত (১৬), রিয়াজ (১৭) ও সালিম (১৬)। হাসপাতাল রেজিস্টারে এদের বাসা উল্লেখ রয়েছে রংপুর শহরের কেরানীপাড়ায়।

শিক্ষকরা জানান, সকালের নাস্তা খাওয়ার পর রংপুর থেকে বাস পঞ্চগড়ের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার পর তারাগঞ্জ পেরিয়ে হঠাৎ ওই ৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের অবস্থা বেগতিক দেখে তাদের হাসপাতালে ভর্তি করতে বাধ্য হয়। শিক্ষকদের ধারনা ফুড পয়জনিং এর কারণে তারা অসুস্থ হয়েছে।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডাঃ হাবিবা জানান, প্রাথমিকভাবে পরীক্ষা করে ধারণা করা হচ্ছে ৩ জনই মাত্রাতিরিক্ত ওষুধ জাতীয় কোন দ্রব‌্য সেবন করেছে। একারণেই তারা বোধহীন হয়ে ভারসাম্য হারিয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ