• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বদরগঞ্জে গুদাম ঘর থেকে ফেন্সিডিল উদ্ধার, আটক-১

আজমল হক আদিল, বদরগঞ্জ (রংপুর)।। বদরগঞ্জের এক ব্যবসায়ির গুদাম ঘর হতে ২৬টি ইউরিয়ার বস্তা ও কার্টুনে রক্ষিত প্রায় ১০হাজার পিস ফেন্সিডিল উদ্ধার করেছে রংপুর সিআইডি পুলিশ। এ সময় গুদামের মালিক ও ব্যবসায়ি মশিউর রহমান(২৪)কে আটক করা হয়।

বৃহস্পতিবার(২০ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মধুপুর ইউপির পাকেরমাথা এলাকায় রাজশাহি কৃষি উন্নয়ন ব্যাংকের নিচ তলার গুদাম ঘরে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,ফেন্সিডিলের পরিমান আনুমানিক ১৩ হতে ১৪হাজার পিস হতে পারে।
রংপুর সিআইডির পুলিশ সুপার শাহরিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিক্তিতে জানা যায় যে বদরগঞ্জের মধুপুর এলাকার এই গুদাম ঘরে ফেন্সিডিল মজুদ আছে। এ কারনে সকাল হতে পাহারা বসানো হয়। পরে গুদাম মালিক মশিউর রহমানকে কৌশলে ডেকে এনে গুদাম হতে ২৬বস্তা ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং গুদাম মালিক মশিউরকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ