• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুর বিমানবন্দরে জোরপূর্বক প্রবেশের চেষ্টাকালে ৩ যুবক গ্রেফতার

সিসি নিউজ, ২৩ ফেব্রুয়ারী।। সৈয়দপুর বিমানবন্দরে জোরপূর্বক প্রবেশের চেষ্টাকালে তিন যুবককে গ্রেফতার করেছে আর্মস পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) সদস‌্যরা। এ সময় ওই যুবকদের সাথে বিমানবন্দরে কর্তব‌্যরত আর্মস পুলিশ ব্যাটেলিয়ন সদস্যদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এতে আমর্স পুলিশ ব‌্যাটেলিয়নের সদস‌্য মোহাম্মদ সেলিম (কনস্টেবল নং৮৩০৩) আহত হয়। আহত ওই এপিবিএন সদস‌্যকে সৈয়দপুর ১০০ শয‌্যা  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সহোদরসহ পুলিশের হাতে গ্রেফতারকৃত তিন জন হলেন, সৈয়দপুর শহরের হাতিখানার শরীফ উদ্দিনের দুইপুত্র মোহাম্মদ সেলিম (২৫) ও হায়দার আলী এবং একই মহল্লার আলী হোসেনের পুত্র ইজাজ আহমেদ (২৪)।

এ ঘটনায় সৈয়দপুর বিমানবন্দরের ৮- আর্মস পুলিশ ব‌্যাটেলিয়নের এ এস আই সালেকুজ্জামান নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, গ্রেফতারকৃত ওই যুবকদের নীলফামারী আদালতে প্রেরণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ