• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন |

নীলফামারীতে গণহিস্টিরিয়ায় এভারগ্রীনের ২৯ শ্রমিক হাসপাতালে

সিসি নিউজ, ২৯ ফেব্রুয়ারী।। নীলফামারী শহরের হাড়োয়ায় এভারগ্রীনের একটি অঙ্গ প্রতিষ্ঠান গোল্ড টাইমিং ম্যানুফ্যাকচার (বিডি) লিমিটেডের ২৭ নারী শ্রমিক অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এসব নারী শ্রমিক নীলফামারী আধৃনিক সদর হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনার পরেই কর্তৃপক্ষ ওই ফ্যাক্টরীর সকল কর্মচারীদের ছুটি প্রদান করে।
অসুস্থ্য এসব কর্মচারীরা গোল্ড টাইমিং ম্যানুফ্যাকচার (বিডি) লিমিটেডে নীচতলায় পরচুলার কাজ করতো। প্রায় দুই হাজার নারী-পুরুষ ফ্যাক্টরীতে কর্মরত রয়েছে।
নীলফামারী আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ আশিকুর রহমান এটি গণহিস্টিয়া বলে দাবি করে বলেন, সকলেই এখন সুস্থ্য রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ