• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন |

নীলফামারী সনাকের সভাপতি ববী, সহ-সভাপতি লিটু

সিসি ডেক্স॥ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), নীলফামারীর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক জনকন্ঠের নীলফামারী স্টাফ রির্পোটর তাহমিনুল হক ববী। তিনি ৪ মার্চ/২০২০ থেকে প্রকৌশলী এস.এম শফিকুল আলম ডাবলু’র স্থলাভিষিক্ত হবেন।
এছাড়া বিশিষ্ট সমাজসেবক মো: মিজানুর রহমান লিটুকে ও বিশিষ্ট ব্যক্তিত্ব আজমা আহসানকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ/২০২০) বিকালে সদর আধুনিক হাসপাতাল সড়কস্থ্য সনাক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে তাঁদের এই পদে নির্বাচন করা হয়।
টিআইবির উদ্যোগে পরিচালিত সনাক, নীলফামারীর দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে অসামান্য অবদান রাখার জন্য সনাক বিদায়ী সভাপতি প্রকৌশলী এস. এম. সফিকুল আলম ডাবলু এবং সহসভাপতি মো: আকতারুল আলম রাজু’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, সভাপতি ও সহসভাপতি হিসেবে মেয়াদ শেষ হলেও তাঁরা সদস্য হিসেবে সনাকের সাথে সংযুক্ত থাকবেন।
তাহমিনুল হক ববী দৈনিক জনকন্ঠ- এর নীলফামারী জেলার স্টাফ রিপোর্টার। তিনি ২০১০ সাল থেকে নীলফামারীতে সনাক প্রতিষ্ঠালগ্ন থেকে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয় সদস্য হিসেবে কাজ করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ