• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন |

মুজিববর্ষে বাংলাদেশের কেউ গৃহহীন থাকবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার, ৪ মার্চ।। মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশের একটি লোকও গৃহহীন এবং ভূমিহীন থাকবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

বুধবার (৪ মার্চ) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, বাংলাদেশে এখন তিন লক্ষ ২৮ হাজার ভূমিহীন লোক আছে। আর দুই লক্ষ ২৬ হাজার গৃহহীন লোক রয়েছে। তাদের সবাইকে দুর্যোগ সহনীয় ঘর করে দেয়ার জন্য দুর্যোগ মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

মতবিনিময় সভায় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ