• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন |

এইডসের ওষুধ খেয়েই সুস্থ স্পেনের করোনা রোগী

আন্তর্জাতিক ডেস্ক।। স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী এইডস (এইচআইভি) রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ খেয়ে পুরোপুরি সুস্থ হয়ে গেছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে।

মিগুয়েল অ্যাঞ্জেল বেনিটেজ (৬২) নামের ওই রোগী এখন পুরোপুরি সুস্থ। তিনি দেশটির সেভিল শহরের ভার্জেন ডেল রোসিও হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে লোপিনাভির-রিতোনাভির নামের ওষুধ নিয়েছেন মিগুয়েল। কালেত্রা ব্র্যান্ডের এই ওষুধটি এইডস আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রায় এক দশক ধরে ব্যবহৃত হয়ে আসছে।

লোপিনাভির-রিতোনাভির নামের এই ট্যাবলেট রক্তে ভাইরাসের বংশবিস্তার রোধ বিশেষভাবে কার্যকর। বিশেষজ্ঞরা বলেছেন, করোনাভাইরাস ফুসফুসে ব্যাপকভাবে বংশবিস্তারের সুযোগ পেলে তখন প্রাণহানির কারণ হতে পারে।

 

জ্বর দিয়ে এই ভাইরাসের সংক্রমণ শুরু হয়। এরপরে শুকনো কাশি দেখা দিতে পারে। প্রায় এক সপ্তাহ পরে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে হালকা ঠাণ্ডা লাগা থেকে শুরু করে মৃত্যুর সব উপসর্গ দেখা দিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ