• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন |

খানসামায় শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের বক্তব্য প্রতিযোগিতা

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) ।। দিনাজপুরের খানসামায় শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকালে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বক্তব্য প্রতিযোগিতাটি হয়।

ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ টেংকু ও প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ প্রমূখ।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ