• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |

কাহারোলে করোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কাহারোল (দিনাজপুর)।। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ৯ মার্চ সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে করোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে সভায় করোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মোঃ সাদেক, মৎস্য কর্মকর্তা আবু জাফর মোঃ সায়েম, সমাজসেবা কর্মকর্তা রাজীব কুমার বাগচী, উপজেলা আ’লীগের সভাপতি এ.কে.এম ফারুক, কাহারোল থানার ওসি (তদন্ত) মফিজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও চেয়ারম্যানগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ