• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |

ফেসবুকে প্রধানমন্ত্রীর নামে কটুক্তি করায় সৈয়দপুর থানায় জিডি

সিসি নিউজ, ১০ মার্চ।। সামাজিক যোগাযোগ মাধ‌্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর উদ্দেশ‌্যে কটুক্তি করায় নীলফামারীর সৈয়দপুর থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করা হয়েছে। সৈয়দপুর উপজেলা তাঁতীলীগের সভাপতি মাসুদুর রহমান লেলিন নিজে বাদী হয়ে সোমবার রাতে  জিডি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, Tamim Rahman নামে ফেসবুক আইডি থেকে সৈয়দপুর বঙ্গবন্ধু সড়কের গেজেটকৃত নামকরণ নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র চলিতেছে মর্মে একটি স্ট‌্যাটাস দেয়। ওই স্ট‌্যাটাসের কমেন্ট বক্সে Ashikuzzaman Ashik Ashik এবং Zain Imam নামের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ‌্যে কটুক্তি করা হয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান সাধারন ডায়েরীর বিষয়টি নিশ্চিত করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ