• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন |
শিরোনাম :

দিনাজপুরে ৬ মোটরসাইকেল চোর আটক

দিনাজপুর, ১২ মার্চ।। দিনাজপুরে যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ জনকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতয়ালী থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

আটক মোটরসাইকেল চোরেরা হলেন- পার্বতীপুর উপজেলার উত্তর মারনাই (পানবাজার) গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে সাজ্জাদ হোসেন সাজু (৪৭), বিরামপুর উপজেলার বিজুল মাকড়া পাড়ার মোকছেদ আলীর ছেলে দিলবার হোসেন (২৫), জেলা সদরের বীরগাও গ্রামের হাফিজ উদ্দীন ফকিরের ছেলে আনিছুর ফকির (৪৭), উত্তর শিবপুরের কলিম উদ্দীনের দুই ছেলে মিজানুর রহমান (৩৭) ও রুহুল আমিন (৪৫) এবং হেলাল হোসেন নন্দর ছেলে সেলিম হোসেন শুভ (৩০)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার কাজেম উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ চোরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, তাদের তথ্যের ভিত্তিতে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে আরও তথ্য জানার জন্য আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ