• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

মাইকিং করে করোনার প্রতিষেধক বিক্রি: আটক ২

সিসি ডেস্ক, ১২ মার্চ ।। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের এখনও কোন প্রতিষেধক আবিষ্কার হয়নি। ভাইরাসটির প্রতিষেধক আবিষ্কারে হিমশিম খাচ্ছেন বিশ্বের বাঘা বাঘা বিজ্ঞানীরা। এরই বাংলাদেশে বিক্রি হচ্ছে করোনার প্রতিষেধ!

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাইকিং করে করোনার প্রতিষেধক বিক্রির প্রচারণার সময় দুই যুবককে আটক হয়েছে। পরে তাদেরকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্তরা হচ্ছেন- ঈশ্বরগঞ্জ থানার মধুপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে রুবেল (২৭) ও কথিত ডাক্তার ফুলবাড়িয়া থানার আশরাফুল হায়দারের ছেলে রাশেদুল ইসলাম (৩৫)।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় কেন্দুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম মোবাইল কোর্ট বসিয়ে এ সাজা দেন।

কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান জানান, দুই যুবক উপজেলার প্রত্যন্ত অঞ্চল গন্ডা ইউনিয়নের বাজারে করোনাভাইরাসের প্রতিষেধক পাওয়া যাচ্ছে বলে মাইকিং করে ওষুধ বিক্রি করার খবর পান। তাৎক্ষণিক সেখানে ছুটে গিয়ে হাতেনাতে তাদেরকে আটক করা হয়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আটককৃতদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পেয়ে দুই বছরের কারাদণ্ড দেন। মূল হোতা রুবেলকে সশ্রম ও অপর জনকে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ